1. news@nagorikodikar.com : nagorikodikar : nagorikodikar nagorikodikar
  2. info@www.nagorikodikar.com : নাগরিক অধিকার :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে রাস্তার পাশে কৃষকের লাশ উদ্ধার গনপিটুনিতে নিহত ট্রাক ড্রাইভারের শিশু কন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ দিনের শিশু মুসলীমাকে ফেলে রেখে অন্যত্র চলেযান মা”গনপিটুনিতে নিহত হান্নান বাড়িতে কান্নার রোল বোয়ালমারীতে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উদযাপন ফরিদপুর প্রেসক্লাবের সামনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বক্তব্য বোয়ালমারীতে এসডিসি’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন অনলাইন বাজার Bd বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

এমএম জামান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যাকারী গৃহবধূর নাম নিলুফা বেগম (৫০)। তিনি পৌরসভার ছোলনা গ্রামের আরব আলীর স্ত্রী। স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে স্বামীও মারাত্মক আহত হয়েছেন। বর্তমানে তিনি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৬ মে) সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার ছোলনা-কুশাডাঙ্গা অরক্ষিত রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সাথে অভিমান করে রেল সড়কের পাশ দিয়ে দৌড়াচ্ছিলেন নিলুফা বেগম। কুশাডাঙ্গা রেলগেট সংলগ্ন আজিজারের দোকানের সামনে এলে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিচে ঝাঁপিয়ে পড়েন তিনি। এসময় পিছনে পিছনে চিৎকার করতে করতে ছুটে আসা স্বামী আরব আলী তাকে উদ্ধারের জন্য চেষ্টা করে ব্যর্থ হন। ততসময় ট্রেনের সাথে ধাক্কা খেয়ে হাত ও মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় নিলুফার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরব আলী স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে নিজেও আহত হয়েছেন। বর্তমানে তিনি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সিঞ্চন সাহা বলেন, গৃহবধূ নিলুফা বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার হাত মাথাসহ শরীরে বিভিন্ন স্থান কেটে ও থেঁতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়েছে, এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তার এসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট