1. news@nagorikodikar.com : nagorikodikar : nagorikodikar nagorikodikar
  2. info@www.nagorikodikar.com : নাগরিক অধিকার :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গনপিটুনিতে নিহত ট্রাক ড্রাইভারের শিশু কন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ দিনের শিশু মুসলীমাকে ফেলে রেখে অন্যত্র চলেযান মা”গনপিটুনিতে নিহত হান্নান বাড়িতে কান্নার রোল বোয়ালমারীতে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উদযাপন ফরিদপুর প্রেসক্লাবের সামনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বক্তব্য বোয়ালমারীতে এসডিসি’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন অনলাইন বাজার Bd বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম বোয়ালমারীতে আট বছরের শিশুর কন্যার আত্মহত্যা বোয়ালমারীতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন মন্ত্রী নিতাই রায়

গনপিটুনিতে নিহত ট্রাক ড্রাইভারের শিশু কন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

এমএম জামান,/হাবিব হোসেন বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি, ঃ

সালথায় গনপিটুনিতে নিহত ট্রাক ড্রাইভারের শিশু কন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান,

(মঙ্গলবার) ৫ মে- সকালে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামের নিহত হান্নান এর এয়াতিম শিশু কন্যা মুসলিমা ইসলামের বাড়িতে যান, এবং তার খোঁজখবর নেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এসেছেন, এমন কথা উল্লেখ করে ওই শিশুর দেখভালের দায়িত্বে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নির্বাহী অফিসার এসএম রকিবুল হাসান।

তাৎক্ষণিকভাবে ওই শিশুর দাদা দাদির হাতে কিছু খেলনা, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু, সমাজ সেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, বিএনপিনেতা মো. ফারুক হোসেন, ছাত্রদল নেতা মো, জহিরুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার গণমাধ্যম কর্মীগন।

গত ৩০ এপ্রিল রাতে, সালথা এলাকায় ফেইসবুক মাধ্যমে লাইভে জানায় ধর ধর, ওই ড্রাইভার কিছু মানুষ কে চাপা দিয়ে মেরে ফেলেছে, এমন গুজব সৃষ্টি করে কিছু দুর্বৃত্বরা, পরে একদল জনতা গাছের গুড়ি ফেলে ট্রাক টি দাঁড় করিয়ে হান্নান কে টেনে হিছড়ে পিটুনি দেয়, এতে গুরতর আহত অবস্থার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হান্নান শেখ এর পিতা, সাহিদ শেখ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এই বিপদের মধ্যে তিনি আমার নাতির প্রতি সহযোগিতার জন্য, তিনি বলেন, আমাকে ফোনে হুমকিধামকি দিচ্ছে মামলা তুলে নিতে আমার নিরাপত্তার জন্য আইনের সহযোগিতা চাই, আমার সন্তানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
উপজেলা নির্বাহী অফিসার এসএম রকিবুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের কাছে ফোন আসে, প্রাথমিক ভাবে নিহতের খোঁজখবর নিতে আমরা তার সন্তানের সহযোগিতার জন্য খেলনা সামগ্রী, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দিয়েছি।
সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন,হান্নানের বাবার সাথে আমি সব সময় যোগাযোগ রেখেছি, আমি তাতক্ষণিক শিশু মুসলিমার জন্য কার্ট করে দিয়েছি এবং সার্বিক সহযোগিতার জন্য পাশে আছি, থাকবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট