
বোয়ালমারীতে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উদযাপন
এমএম জামান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের বোয়ালমারীতে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল ৯টায় জাতীয় পতাকা ও মনোগ্রাম পতাকা উত্তল, করা হয়, সকাল ১১টায় শোভা যাত্রা ও র্যালি জেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়. বিকাল ৫ টায়, আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আয়ুব আলির সভাপতিত্বে,প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম,রকিবুল হাসান,উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এড সিরাজুল ইসলাম, সহসভাপতি, খান, আতাউর রহমান, সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুমার সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, থানা অফিসার ইনচার্জ (ওসি), মো. আনোয়ার হোসেন,নির্মান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আজিজার রহমান, সাধারন সম্পাদক,মো, নজরুল ইসলাম, ,সাবেক সভাপতি,আব্দুল ওহাব মোল্যা, সাবেক সভাপতি মো, চুন্নু মিয়া, উপস্থিত ছিলেন, বাবুল মোল্যা, মো, ইকবাল হোসেন প্রমুখ। সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন,শিল্পী, শীলা সরকার ও ঋতু সরকার,
এছাড়া, স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
বক্তারা বলেন, আমাদের পূর্বে আঠার ঘন্টা কাজ ( ডিউটি) পালন করতো, শ্রমিকরা ঘুমাতে পারতো না, তারা অসুস্থ হয়ে যেতো,শ্রমিকরা রক্তদিয়ে আন্দোলন করে আট ঘন্টা ডিউটি করে গেছে,সেই কারনে তাঁদের স্মরনে আমরা পহেলা( ১মে) দিবসটি পালন করি।