1. news@nagorikodikar.com : nagorikodikar : nagorikodikar nagorikodikar
  2. info@www.nagorikodikar.com : নাগরিক অধিকার :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

বোয়ালমারীতে মাদক কারবারির ২ মাসের জেল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

এমএম জামান/,হাবিব হোসেন বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে এক মাদক কারবারিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের মেইন রোডের নাটমন্দির এলাকা থেকে রিপন শেখ নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে নাটমন্দির এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রিপন শেখের কলার দোকানে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কাগজে মোড়ানো একাধিক গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়।
পরে রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আটক ব্যক্তি একজন গাঁজা বিক্রেতা এবং তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রচলিত আইনে তাকে দণ্ড প্রদান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট