
ফরিদপুর প্রতিনিধি:হাবিব মোল্লা
পহেলা বৈশাখ উপলক্ষে ফরিদপুরের শোলাকুন্ডু এলাকায় এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন শোলাকুন্ডু সূর্য তরুণ ভয়েস ক্লাব এর উদ্যোগে আগামী ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৬) সদস্য শাহ মোহাম্মদ আলতাফ হোসেন বিশ্ববিদ্যালয় উপস্থিত সুপ্রভাত নাম ঠিক আছে দেখ মঙ্গলবার বিকাল ৩টায় শোলাকুন্ডু মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা যায়, খেলায় অংশগ্রহণ করবে ফুরসা আদর্শ একতা ক্লাব বনাম শোলাকুন্ডু সূর্য তরুণ ভয়েস ক্লাব।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহ্ মুহাম্মদ আলতাফ হোসাইন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্র্যাকের অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলার সদস্য সাইফ দোহা কানাইপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ লিয়াকত শেখ ও মোঃ আজিজুর রহমান লাবু, এবং হাউজার ব্রাইট ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার মোঃ শাহজাহান সেলিম।
আয়োজকরা জানান, নববর্ষের আনন্দ উদযাপন ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খেলাটি উপভোগ করতে এলাকার সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।