1. news@nagorikodikar.com : nagorikodikar : nagorikodikar nagorikodikar
  2. info@www.nagorikodikar.com : নাগরিক অধিকার :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

এম এম জামান /হাবিব হোসেন বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে মো. গাউস মোল্যা (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করেছে দুর্বৃত্তরা।
দুই পা- ভেঙ্গে গেছে। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ীর নিকট থাকা তিন লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় এবং তার,মোটরসাইকেল পাশের খাদে ফেলে দেওয়া হয়।
মঙ্গলবার ভোরে উপজেলার শেখর ইউনিয়নের শেখর ডোলভিটায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকটি উদ্ধার করেছে। মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, শেখর ইউনিয়নের রায়বর গ্রামের মৃত মো. বশার মোল্যার ছেলে মো. গাউস মোল্যা (৫৫) ভোর ৪ টার দিকে মোটরসাইকেলযোগে সহস্রাইল বাজারে যাচ্ছিলো পিয়াজ কেনার জন্য। মঙ্গলবার সহস্রাইল হাটবার এবং পিয়াজ হাটায় তাঁর নিজের ঘর রয়েছে। বাড়ি থেকে বের হয়ে ডোলভিটা নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা তাঁর গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।

গাড়ি থেকে পিটিয়েছে। গাউস মোল্যার কাছে থাকা পিয়াজ ক্রয়ের তিন লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পাশের খাদে ফেলে দেয়। শোর চিৎকারে পাশের লোকজন ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর ট্রমা সেন্টারে পাঠিয়ে দেন।

এ বিষয়ে গাউস মোল্যার চাচতো ভাই সজল মোল্যা বলেন, ধারালো দা এর আগা দিয়ে কোপানো হয়েছে আর হাতুড়ি দিয়ে দুই পা হাটুর নিচে পিটিয়েছে। দুই পায়ের তিন যায়গায় ভেঙ্গে গেছে। পিয়াজ কেনার জন্য সোমবার ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলেছিল সাথে বাড়িতে টাকা ছিল। সব টাকা নিয়ে তিনি সহস্রাইল বাজারে যাচ্ছিল। পুলিশ তদন্ত করতে গিয়ে মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট