1. news@nagorikodikar.com : nagorikodikar : nagorikodikar nagorikodikar
  2. info@www.nagorikodikar.com : নাগরিক অধিকার :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :

বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই বিজয় বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মারক।”

তারেক রহমান শহীদ মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, “যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, সেই সব বীর শহীদের প্রতি জাতি চিরঋণী।”

তিনি আরও বলেন, “বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান বিজয় দিবসের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট