1. news@nagorikodikar.com : nagorikodikar : nagorikodikar nagorikodikar
  2. info@www.nagorikodikar.com : নাগরিক অধিকার :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন

চিতলমারীতে মাদকের ব্যাবসা জমজমাট

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চিতলমারী উপজেলা:
বাগেরহাটের চিতলমারী উপজেলার ঘোলা গ্রামে মাদক ব্যবসা ও জুয়া খেলা এখন প্রকাশ্যেই জমজমাট হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। গ্রামের বিভিন্ন স্থানে প্রতিদিন রাত হলেই মাদক কেনাবেচা শুরু হয়, যা সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে অনিরাপদ।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাত পর্যন্ত অপরিচিত লোকজনের আনাগোনা বাড়ছে। এর ফলে এলাকায় চুরি ও ডাকাতির ঘটনাও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গ্রামবাসীরা আরও বলেন, মাদকাসক্তদের কারণে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুবসমাজ বিপথে যাচ্ছে। বিশেষ করে রাতের বেলা সাধারণ মানুষ ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, নিয়মিত টহল জোরদার এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে
গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট