1. news@nagorikodikar.com : nagorikodikar : nagorikodikar nagorikodikar
  2. info@www.nagorikodikar.com : নাগরিক অধিকার :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাও. মো. মশিউর রহমান খানের উপস্থিতিতে যুবকদের ইফতার আয়োজন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
oplus_32

এস এম বাবু :বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাও. মো. মশিউর রহমান খানের উপস্থিতিতে যুবকদের ইফতার আয়োজন

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান খান চিতলমারী উপজেলার দলুয়া গুনি স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
এসময় তিনি যুবকদের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন, “রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। যুব সমাজ যদি এভাবে মানবতার কাজে এগিয়ে আসে, তাহলে সমাজ আরও সুন্দর ও কল্যাণমুখী হবে।”
ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন। সকলেই একসাথে ইফতার করে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট