আজ দুপুর প্রায় ১১টার দিকে ঘোলা কবর কবরস্থান মসজিদ থেকে একটি মাইক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের ব্যবহৃত মাইকটি অজ্ঞাত ব্যক্তি বা দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় মুসল্লিরা ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ করার কথা জানিয়েছে।
এলাকাবাসী দ্রুত চোর শনাক্ত করে মাইকটি উদ্ধার করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করে