1. news@nagorikodikar.com : nagorikodikar : nagorikodikar nagorikodikar
  2. info@www.nagorikodikar.com : নাগরিক অধিকার :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :

ঢাকা–৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন, জনপ্রিয়তা

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
 বি এম সাগর।/এস এম বাবু (  ঢাকা)  থেকে  ;;;;ঢাকা–৬ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন প্রয়াত মেয়র ও বিএনপির প্রভাবশালী নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।<img src="https://www.nagorikodikar.com

রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ইশরাক হোসেন দীর্ঘদিন ধরে ঢাকার রাজনীতির সঙ্গে যুক্ত। তার বাবা সাদেক হোসেন খোকা ঢাকা মহানগরীর উন্নয়ন ও জনসেবায় যে ভূমিকা রেখেছিলেন, তা আজও মানুষের মুখে মুখে। সেই ধারাবাহিকতায় ইশরাক হোসেনও জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন।
এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে দেখা যায়, তরুণ ভোটারদের পাশাপাশি প্রবীণরাও ইশরাক হোসেনের প্রতি আস্থা প্রকাশ করছেন। অনেকের মতে, সাদেক হোসেন খোকার অসমাপ্ত স্বপ্ন পূরণে ইশরাক হোসেন একজন যোগ্য উত্তরসূরি।
এদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, ঢাকা–৬ আসনে ইশরাক হোসেনের প্রার্থীতা দলকে নতুন গতি দিয়েছে। জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হবে—এমন আশাবাদও ব্যক্ত করেন তারা।
ঢাকা–৬ আসনে এবারের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, আর সেই লড়াইয়ে ইশরাক হোসেনকে ঘিরে আলোচনা এখন তুঙ্গে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট