বি এম সাগর। এস এম বাবু // ঢাকা–৭ আসনের বিএনপির এমপি পদপ্রার্থী হামিদ ভাই বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়তে তরুণ সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “তারুণ্যের শক্তিতেই আগামীর বাংলাদেশ। তাই প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের প্রতি আমার আহ্বান—তাদের প্রথম ভোট হোক ধানের শীষে।”
তিনি আরও জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষের কোনো বিকল্প নেই। তরুণদের " সচেতন অংশগ্রহণই পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে।