
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগের জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন এস এম বাবু। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।
এস এম বাবু আরও বলেন((( নাগরিক অধিকার ঘড়ে বসে পড়ুন ও বিজ্ঞাপন দিন)) www.nagorikodikar. com
“ভোট আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা আমাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করতে পারি। তাই ভয় বা দ্বিধা না রেখে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাই।
তিনি আশা প্রকাশ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। বিশেষ করে তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শেষে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের মতামত প্রকাশ করার আহ্বান জানান।