
এস এম বাবু( বাগেরহাট) থেকে :আজ ২৭শে জানুয়ারি বেলা ৩টায় বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজার মাঠে ১০ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেনবাংলাদেশ জামাত ইসলামীনুরুল ইসলামসাদ্দামকেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা অধ্যক্ষ মশিউর অ্যাডভোকেট শেখ আব্দুল ওদুদ শেখ মঞ্জুরুল ইসলাম রাহাত অধ্যক্ষ আব্দুল আলিম সমাবেশে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার আদায় এবং আগামী দিনের আন্দোলন–সংগ্রাম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
জনসভাকে ঘিরে সকাল থেকেই মাজার মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ব্যানার–ফেস্টুনে সাজানো হয়েছে পুরো এলাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা
আয়োজকদের আশা, এই জনসভা বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ সমাবেশ হিসেবে বিবেচিত হবে।বাগেরহাটে আজ ঐতিহাসিক জনসভা: ১০ দলীয় জোট ও জামায়াতের সমাবেশে প্রধান অতিথি শফিকুর রহমান