বাগেরহাট থেকে :এস এম বাবু :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট–১ (বাগেরহাট সদর চিতলমারী, মোল্লাহাট ওফকিরহাট ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে কপিল কৃষ্ণ মণ্ডলের নাম ঘোষণা করা হয়েছে। তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
দলীয় সূত্র জানায়, কপিল মণ্ডল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং এলাকায় তাঁর সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতা রয়েছে। প্রার্থী ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এদিকে কপিল কৃষ্ণ মণ্ডল বলেন, “আমি যদি নির্বাচিত হই, তাহলে বাগেরহাট–১ আসনের মানুষের অধিকার আদায়, উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করব।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে এবার নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।